নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুন্সীগঞ্জে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অ্যাডভোকেট মজিবুর রহমান শেখকে সভাপতি ও মোঃ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার(৬ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মোঃ আরিফ উল ইসলাম।
সভায় বিগত বছরের কার্যবিবরনী পাঠ ও আগামীতে নতুন কমিটি সংগঠনের গঠনতন্ত্রের আলোকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে “মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত আমাদের এই সংস্কৃতি” এই স্লোগানকে সামনে রেখে ১৯৮৭ সালের ১৪ই ডিসেম্বর তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোট। ২০২৫ সালের ১৮ অক্টোবর সাধারণ সভায় আহবায়ক কমিটির মাধ্যমে শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত এবং অন্যান্য যেসকল সাংস্কৃতিক কর্মী যারা মৃত্যু বরণ করেছে তাদের প্রতি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর বিগত বছরের সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন করা হয়। আহবায়ক কমিটির সদস্যবৃন্দ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্নাঙ্গ গঠনতন্ত্র সভায় উপস্থাপন করলে উপস্থিতি সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র ধারা সমুহে সংযোগ ও বিয়োজন পূর্বক এবং সংশোধন ক্রমে সর্ব সম্মতি ক্রমে অনুমোদন ও গৃহিত হয়।
আলোচ্যসূচি অনুযায়ী কার্যকরি পরিষদ গঠনের লক্ষ্যে সভায় উপস্থিতি সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে শিশির রহমান, হুমায়ুন ফরিদ, অপূর্ব সূচনা, সোনিয়া হাবিব লাবনীকে নিয়ে বিষয়বস্তু কমিটি গঠন করা হয়। অতঃপর সাবজেক্ট কমিটির মতামত ও উপস্থিত সকল সকল সদস্যদের সর্ব সম্মতিতে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয় এডভোকেট মজিবুর রহমান শেখ ও সাধারণ সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোঃ হুমায়ুন কবির। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি , অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, মোঃ রতন রনি, প্রবীর পাল, আহাদ উদ্দিন। সহ- সাধারণ সম্পাদক আহম্মেদ ইউসুফ, মোঃ মুশফিকুর সালেহীন, মেহেদী হাসান। সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, সহ-সাংগঠনিক আশ্রাফ আলী। অর্থ সম্পাদক এডভোকেট আরফান সরকার খোকন। দপ্তর সম্পাদক এম এম রহমান, সহ- দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার বৃষ্টি, অনুষ্ঠান সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাগর হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ ডালিম রহমান, গবেষনা ও মূল্যায়ন সম্পাদক জিনাত জাওয়ারা, প্রশিক্ষণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মিথুন। এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হন, মোঃ আরিফ উল ইসলাম, মাহফুজুর রহমান লীপু,মোঃ হুমায়ুন ফরিদ, অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন , কাজী আবু সুফিয়ান বিপ্লব, অ্যাডভোকেট মনিরুজ্জামান কনক, গোলাম মোস্তফা, অপূর্ব সূচনা, সোনিয়া হাবিব লাবনী, বাসুদেব হালদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, মোঃ বাহা উদ্দিন বাহার, মোঃ দুলাল হোসেন, বাদল সাহা, মোঃ হুমায়ুন আহম্মেদ, মোঃ ফয়সাল হোসেন, কে এম সাইফুল্লাহ ভূইয়া, মোঃ নাদিম হোসাইন, মোঃ শিপন, মিনহাজুল ইসলাম, মিয়া মাত্রা দ্রং। সভায় জোটকে গতিশীল করার জন্য একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। তারা হলেন, এডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, খালেদা খানম, অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট মোঃ আশরাফ উল ইসলাম, অভিজিৎ দাস ববি, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন, অ্যাডভোকেট চৌধুরী মোস্তফা আল মামুন টিটু, শ. ম. কামাল, আক্তারুজ্জামান আবুল, শিশির রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ।

