মহোদয়,
আপনার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম। মুন্সীগঞ্জ-৩ আসনের সামগ্রিক উন্নয়নে আপনার নিরলস পথচলা আমাদের আশান্বিত করে।একটি অঞ্চলের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের পাশাপাশি মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসনে যদি দক্ষ, সৎ এবং কর্মনিষ্ঠ কর্মকর্তা থাকেন তবে জনপ্রতিনিধিদের জনকল্যাণমূলক কাজগুলো বাস্তবায়ন করা অনেকটাই সহজ হয়ে যায়। বর্তমান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান অত্যন্ত দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মনিষ্ঠা, জনবান্ধব আচরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা ইতিমধ্যেই গজারিয়াবাসীর মনে গভীর আস্থা তৈরি করেছে। একজন দক্ষ অভিভাবক হিসেবে তিনি এই উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসনীয় অবদান রাখছেন।
এমতাবস্থায়, গজারিয়াবাসীর বৃহত্তর স্বার্থ এবং এই অঞ্চলের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মো. মাহমুদুল হাসানকে গজারিয়া উপজেলাতেই কর্মরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার সুদূরপ্রসারী নেতৃত্ব ও সহযোগিতা আমাদের এই প্রত্যাশা পূরণে সহায়ক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বিনীত
গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণ।

