সর্বশেষ খবর

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও তিন দিনব্যাপী (১৯–২১ মে) “ভূমিসেবা মেলা-২০২৬” উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৯ মে) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় একযোগে এ মেলার কার্যক্রম শুরু হয়।
এর ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর মোঃ মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর মারজানা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালির মাধ্যমে মেলার কার্যক্রমের সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের কাছে আধুনিক ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, বর্তমানে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজাম্যাপ ও সার্টিফায়েড খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে সহজলভ্য হয়েছে। অনলাইন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই এসব সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে।
বক্তারা আরও বলেন, সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা উদ্যোগ ভূমিসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব করেছে। তারা জনগণকে এসব ই-সেবা ব্যবহারে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।
মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। এতে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন স্টল, পরামর্শ সেবা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর