সর্বশেষ খবর

‘ইরানের পুরো সভ্যতা’ মুছে ফেলতে ট্রাম্পের হুমকি ‘সত্যিই অগ্রহণযোগ্য’: পোপ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অ্যা হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট’ যার অর্থ দাঁড়ায় আজ রাতে (ইরানের) পুরো সভ্যতা মুছে ফেলা হবে-এ (ট্রাম্পের) হুমকি ‘সত্যিই অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছেন পোপ চতুর্দশ লিও। মঙ্গলবার পোপ সরাসরি প্রেসিডেন্টের নাম উল্লেখ না করলেও কাকে ইঙ্গিত করছেন, তা ছিল স্পষ্ট। মঙ্গলবার সন্ধ্যায় ইতালিতে সাংবাদিকদের পোপ বলেন, ‘আজ যেমনটি আমরা সবাই জানি, ইরানের পুরো জাতির বিরুদ্ধে একটি হুমকি দেওয়া হয়েছে। আর এটি সত্যিই অগ্রহণযোগ্য।’

ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে পোপ এই মন্তব্য করেন।

পোপ চতুর্দশ লিও আরও বলেন, ‘এখানে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রশ্ন রয়েছে। তবে তার চেয়েও বড় বিষয় হলো, এটি একটি নৈতিক প্রশ্ন, যা সামগ্রিকভাবে একটি জাতির মঙ্গলের সঙ্গে জড়িত।’

পোপ হিসেবে তার প্রথম বছরে চতুর্দশ লিও সরাসরি মার্কিন রাজনীতি নিয়ে কথা এড়িয়ে চললেও তিনি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর