হুমায়ূন কবির
স্বাস্থ্য সেবা মিলেছে পরিবার কল্যাণ কেন্দ্রে। পবিত্র ইদুল আযহার ছুটিতেও মুন্সিগঞ্জের ৫৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ৩টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু রয়েছে। জনসাধারণ সেবা নিশ্চিতের লক্ষ্যে ঈদের ছুটি পান এ বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ। পরিবার পরিকল্পনা সেবা, প্রসবপূর্বসেবা, প্রসবোত্তর সেবা, স্বাভাবিক সেবা ২৪/৭, কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা প্রদানসহ সার্বিক সেবা চলমান রয়েছে। এর মধ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র , মুন্সিগঞ্জে ০৯ টি এবং চরকেওযার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।
মুন্সিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ শাহিন হাসান, মুন্সিগঞ্জে ঈদেও স্বাস্থ্য সেবা মিলেছে পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে। পবিত্র ঈদুল আজহার ছুটিতেও মুন্সিগঞ্জের ৫৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ৩টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু রয়েছে। আমরা জনসাধারণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক বিষয়ে তদারকি করছি।পরিবার কল্যাণ কেন্দ্রেগুলো সব সময় স্বাস্থ্য সেবা প্রদানে নিয়োজিত থাকবেন।
মুন্সিগঞ্জে একটি স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারিতে এক নবজাতক শিশুর জন্ম।

