মোহাম্মদ জসিম উদ্দিন:
গজারিয়া উপজেলার মনাইরকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহরাব হোসেন(১২) জ্বরে ও ম্যানিনজাইটিসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গছে।
শিশুটির পরিবার ও স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রচন্ড জ¦র ও ঘাঁড়ে ব্যাথা নিয়ে রোববার দিবাগত মধ্যরাতে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় সোহরাবকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির ঘন্টা খানেক পর দায়িত্বরত চিকিৎসক মাহে আলম উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, ঢাকায় যাওয়ার পথে ভোররাতে শিশুটি মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এমন সম্ভাবনার কথা চিন্তা করে জানাযা নামাজ দাফন করার সময় মৃতের আত্বীয় স্বজন ছাড়া তেমন কেউ উপন্থিত ছিল না। দাফনও করা হয়ে তরিগরি করে।
তাদের অনেকের দাবী ছিল মরদেহটির থেকে নেয়া নমূনা পরিক্ষা করে মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা। তা না হওয়ায় স্থানীয়রা অজানা আতঙ্কে পড়েছেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম জানিয়েছেন, শিশুটি ম্যানিনজাইটিসে আক্রান্ত হয়েছেন। তাদের হেফাজতে শিশুটি ঘন্টা দুই ছিল তাও মধ্যরাতে । ##
গজারিয়ায় জ্বরে আক্রান্ত শিশুর মৃত্যু !
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

