মোহাম্মদ জসিম উদ্দিনঃ
মুন্সীগঞ্জের জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলা সদর, টংগীবাড়ি, সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং ও গজারিয়ায় যথাযোগ্যভাবে ও ভাবগাম্ভীর্যপূর্ণতায় “শহীদ বুদ্ধিজীবী দিবস,২০১৯” পালন করা হয়েছে। এর মধ্যে পুষ্পমাল্য অর্পণ, বণাঢ্য র্যালী, ও আলোচনাসভাসভা করা হয়েছে। গজারিয়া উপজেলা আলোচনা সভা, র্যালী ও পুষ্পমাল্য অর্পণে অংশ গ্রহণ করেন, গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমাম রাজী টুলু, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব ভু্ইয়া, শহীদ পরিবারের সভাপতি মো: মহিউদ্দিনসহ উপজেলার সকল রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

