সর্বশেষ খবর

গজারিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্ববায়ক কমিটি গঠন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
গজারিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে। ভবেরচর বাসস্ট্যান্ড বহুমূখী সমবায় সমিতি মার্কেটের অস্থায়ী কার্যালয়ে গজারিয়া উপজেলা জাতীয় পার্টির ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে সোমবার দুপুর ১২টায় এই আহ্ববায়ক কমিটি ঘোষণা করা হয়।

বাউশিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলমগীর দেওয়ানের সভাপতিত্বে মুন্সীগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গজারিয়া জাতীয় পার্টির সভাপতি আব্দুল বাতেন প্রধান অতিথি ছিলেন। আব্দুল হান্নান খানকে আহ্ববায়ক করে শামীম ফরাজীকে সদস্য সচিব করা হয়। পর্ণাঙ্গ কমিটি করে নির্ধারিত সময়ের মধ্যে উপাস্থাপন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহসভাপতি মুহাম্মদ হান্নান খান, সাধারণ সম্পাদক মো: শামীম ফরাজী, হোসেন্দি ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, ভবেরচর ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন সরকার খোকন, বালুয়াকান্দি ইউনিয়ন সভাপতি আলহাজ্ব সামসুল হক দর্জী, টেংগারচর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নাসির মেম্বার, গজারিয়া ইউনিয়ন সভাপতি মো: মতিন রাঢ়ী, বাউশিয়া ইউনিয়ন সভাপতি মো: আলমগীর দেওয়ান, গজারিয়া উপজেলা জাতীয় কৃষক পার্টির নেতা কাজী ওয়াহিদুজ্জামান, গাজী মো: তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর