মোহাম্মদ জসিম উদ্দিন,গজারিয়া(মুন্সীগঞ্জ)সংবাদদাতা : গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মো: শহীদউল্লাহ মিয়ার কন্যা স্থানীয় ডা. আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তার(১৯) অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন বলে জানা গেছে।
অগ্নিদগ্ধ ছাত্রীর মা হাজেরা বেগম জানান, গত সোমবার সকালে ঘরের পাশে কলপাড়ে কে বা কাহারা তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিদগ্ধ সোনিয়ার বিয়ের কথা বার্তা হয়েছিল খালাতো ভাই হারুন অর রশিদের সাথে পরীক্ষার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হতো।
এলাকাবাসীর ধারণা প্রেম ঘটিত কারণে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে থাকতে পারে।
বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিনোয়ারা বেগম গতকাল সন্ধ্যায় রোগির শয্যা পাশে থেকে মোবাইল ফোনে জানান, শরীরের প্রায় আশি শতাংশ পুড়ে গেছে সোনিয়া বার্ণ ইউনিটে চিকিৎসাধীন। গজারিয়া থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল মঙ্গলবার বিকেলে জানান, আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।

