মোহাম্মদ জসিম উদ্দিন ঃ মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে গজারিয়ায় ১৫নং ওয়ার্ডে সদস্য পদে মোট ৫০টি ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে হাতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সাইদুর রহমান খান। বাকী একটি ব্যালট খালি ছিল। অপর দিকে টিউবওয়েল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বর্শীয়ান নেতা বাউসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব সাইদুর রহমান খানের প্রতিদ্বন্দী হিসেবে কোন ভোট পাননি।
এদিকে ১৪নং ওয়ার্ডে ২৪ ভোট পেয়ে হাতি প্রতীক নিয়ে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ নাজমুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল মতিন মন্টু টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ ভোট ।
এছাড়া ১৩,১৪,১৫ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মর্জিনা বেগম । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সূরাইয়া বেগম পেয়েছেন ৬৩ ভোট।
মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে গজারিয়ার তিন বিজয়ী
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

