ভারতের পররাষ্ট্র সচিব এস জয় শঙ্কর বলেছেন, পাকিস্তান নয়, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সন্ত্রাসের আঁতুড় ঘরে পরিণত হওয়ায় দুর্ভাবনায় ফেলেছে কেন্দ্রীয় সরকারকে।
কোনো রাজ্যের নাম তিনি উল্লেখ না করলেও পশ্চিমবঙ্গ ও আসাম যে এই তালিকায় রয়েছে তা বলাই বাহুল্য।
জয়পুরে কাউন্টার টেররিজম নিয়ে একটি আন্তর্জাতিক মানের সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেছেন, পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে সন্ত্রাসের আবহাওয়া ক্রমেই পুষ্ট হচ্ছে এবং সেটা অত্যন্ত চিন্তার কারণ।
মায়ানমার থেকে সন্ত্রাসবাদীরা সবচেয়ে বেশি ঢুকে ওই সব রাজ্যে বলেও তিনি জানিয়েছেন। এই প্রথম সাম্প্রতিককালে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বাঞ্চলীয় রাজ্যের সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলে দেশের তথ্যভিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেছেন।

