সর্বশেষ খবর

ফ্রান্স থেকে ৩৬ র‌্যাফেল যুদ্ধবিমান কিনবে ভারত

ফ্রান্সের কাছ থেকে ৩৬টি র‌্যাফেল যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

ভারত সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তাকে অভ্যর্থনা জানানোর পর মোদি বলেন, ফ্রান্সের কাছ থেকে র‌্যাফেল যুদ্ধবিমান কিনতে সিদ্ধান্তে এসেছে ভারত। তবে এই চুক্তির আওয়াতায় অর্থবিষয়ক দিকগুলো ঠিক করতে আরো কিছু সময় লাগবে।

ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওলাঁদ। তিনি বলেছেন, চুক্তির অর্থবিষক দিকগুলো কয়েক দিনের মধ্যে নিষ্পত্তি করা যাবে।

গত বছর মোদির ফ্রান্স সফরের সময় এই চুক্তি নিয়ে আলোচনা হয়। এবার ওলাঁদের ভারত সফরের মধ্য দিয়ে সেই চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

ফ্রান্সের কাছ থেকে ভারতের র‌্যাফেল যুদ্ধবিমান কেনা একটি বিশাল প্রকল্প হবে, যার মাধ্যমে আগামী ৪০ বছরের জন্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তি সহায়তা বাড়বে। মোদির ‘ভারতে বানাও’ প্রকল্পও এর মাধ্যমে এগিয়ে যাবে।

ফ্রান্সের ডাসাউল্ট বিমান কোম্পানি র‌্যাফেল যুদ্ধবিমান তৈরি করে। গত বছরের এপ্রিল মাসে মোদির ফ্রান্স সফরের পর থেকে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে অর্থসম্পর্কিত দিক চূড়ান্ত করতে কাজ করছে দুই দেশ।

সোমবার সকালে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) এক সভায় বক্তব্য দেওয়ার সময় অর্থমন্ত্রী মাইকেল সাপিন বলেছেন, আগামী পাঁচ বছরে ভারতের ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ফ্রান্স। তবে তাদের বিনিয়োগ হবে প্রধানত শিল্পখাতে।

নয়াদিল্লিতে আফআইসিসিআইর সভায় সাপিন আরো বলেন, গত পাঁচ বছরের প্রতি বছর ভারতে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে ফ্রান্স। আগামী পাঁচ বছরে ভারতে ১০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করবে তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর