সর্বশেষ খবর

তুতেন খামুনের দাড়ি খোলায় বিচারের মুখে আটজন

ফারাও রাজা তুতেন খামুনের সমাধি-মুখোশে যে দাড়ি ছিল সেটা খুলে আবার জোড়া তালির দেওয়ার অভিযোগে মিশর জাদুঘরের আটজন কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। মিশরের গণমাধ্যমের বরাত দিয়ে রবিবার এ খবর প্রকাশ করেছে বৃটিশ গণমাধ্যম বিবিসি।
প্রায় একবছর আগে মিউজিয়াম কর্তৃপক্ষের নজরে পড়ে নীল ও সোনালি রঙের পাতকাটা দাড়িটি খুলে আবারো আঠা দিয়ে লাগানো হয়েছে। যেটা মূল মুখোশের সাথে মিল নেই।
বিবিসির খবরে বলা হয়, অভিযুক্তরা দায়িত্বে অবহেলা এবং পেশাদারিত্ব দেখাতে অপারগ হয়েছেন এমন অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
প্রায় তিন হাজার বছর আগের এই হস্তনির্মিত মুখোশ কায়রোতে যেসব পর্যটকরা আসেন তাদের বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। মিউজিয়ামের যারা তত্বাবধায়ন করেন তারা এই দাড়ি কিভাবে সরে গেল সেটা নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। কেউ কেউ বলছেন এটা হঠাৎ করে খুলে যেতে পারে, আবার অনেকের মত এটা আলগা হয়ে পড়লে সেটাকে সরিয়ে ফেলা হয়। বিচারকরা অবশ্য বলছেন যারা সেসময় দায়িত্বে ছিলেন তারা বেপরোয়াভাবে তাদের ভুল ঢাকা দেওয়ার চেষ্টা করেন। বিপুল পরিমাণে অনুপযুক্ত আঠা দিয়ে মুখের সাথে দাড়িকে জোড়া লাগানোর চেষ্টা করেন।
গত বছরের অক্টোবরে জার্মান বিশেষজ্ঞ দল দাড়ি আবারো আগের মত নিপুণভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর