সর্বশেষ খবর

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

অনেকটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। একই দিন বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে তাইওয়ানের ১ কোটি ৮১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

সংবাদ মাধ্যমগুলোর খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রধান দুই প্রার্থী হচ্ছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন ও ক্ষমতাসীন দল কেএমটির এরিক চু।

প্রথমবারের মতো তাইওয়ানের নাগরিকরা নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর