২২ জানুয়ারি রুবাইয়াত হোসেন পরচিালতি দ্বিতীয় চলচ্চিত্র ‘আন্ডার কন্সট্রাকশন’ মুক্তি পতেে যাচ্ছ। ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী ও অভিনেতা রাহুল বোস। এছাড়াও আছেন, শাহাদাত, মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু প্রমূখ।
গত জুনে উত্তর আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উৎসবে ‘আন্ডার কন্সট্রাকশন’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এরপর আরও কয়েকটি উৎসবে অংশ নিয়েছে এটি। চলচ্চিত্রটি ফিলিপাইনের সালামিন্দানাও এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে জিতেছে গোল্ডেন ডুরিয়ান পুরস্কার।
‘আন্ডার কনস্ট্রাকশন’ রুবাইয়াতের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘মেহেরজান’ পরিচালনা করে আলোচনায় আসেন। সেই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন।
উল্লেখ্য, বাংলাদেশি চলচ্চিত্রের বর্তমান সময়ের একজন মেধাবী নারী চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন। রুবাইয়াত হোসেনের প্রথম চলচ্চিত্র ‘মেহেরজান’ মুক্তি পায় ২০১১ সালে। মুক্তির পরই ছবিটি প্রচন্ড আলোচনা ও সমালোচনার মুখে পড়ে। এই চলচ্চিত্র তার জন্য একই সাথে দেশের মাটিতে প্রচন্ড সমালোচনা এবং বিদেশের মাটিতে প্রভূত সম্মাননা বয়ে আনে।
মেহেরজান চলচ্চিত্রে তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন – এমন অভিযোগের ভিত্তিতে মাত্র চারদিন পরেই চলচ্চিত্রটির প্রদর্শন বন্ধ হয়ে যায়, তবে চলচ্চিত্রটি সেন্সরবোর্ড কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয় নি। ছবিটিতে অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি, বাংলাদেশের শায়না আমিন প্রমূখ।

