জনপ্রিয় সংগীতশিল্পী এবং সুরকার শাফিন আহমেদ। ভিন্নরকম গায়কির কারণে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন বহু আগেই। এবার গানের মঞ্চ থেকে ছোট পর্দায় নাম লেখালেন জনপ্রিয় এ ব্যান্ড তারকা।
গোয়ন্দাধর্মী নাটকটির নাম ‘মিডনাইট ফ্যালকন’। আর এর চিত্রনাট্য লিখেছেন তারিক মুহাম্মদ হাসান। এর পরিচালকও তিনি।
এ নাটকে শাফিন আহমেদ একজন গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে অভিনয় করবেন। আর গল্পের প্রধান চরিত্র এটিই।
এ উপলক্ষে ৭ জানুয়ারি দুপুরে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পরিচালক তারিক মুহাম্মদ হাসান জানিয়েছেন, ‘জানুয়ারির মাসের শুরু থেকেই ‘মিডনাইট ফ্যালকন’ নাটকেরদৃশ্যধারণ শুরু হবে।

