উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে। স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় এ পরীক্ষা চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম।
একই সময় উত্তর কোরিয়ায় ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল উত্তর কোরিয়ার রিয়াংগং প্রদেশের সুংজিবায়েগাম শহর থেকে ২০ কিলোমিটার পূর্ব-উত্তরে, পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এ জায়গাটি উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর স্থান পুঙ্গে-রি সাইট থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে।
তবে কিম জং-উন প্রশাসন এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পরীক্ষার ব্যাপারে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার যেকোন সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

