সর্বশেষ খবর

কম্যুনিস্ট নেতা মাও সেতুং এর স্বর্ণের ভাস্কর্য তৈরি চীনে

চীনে কম্যুনিজম প্রতিষ্ঠাতা বিপ্লবী নেতা মাও সেতুং এর বিরাটাকার স্বর্ণ নির্মিত ভাস্কর্য স্থাপিত করা হয়েছে দেশটির কেন্দ্রীয় প্রদেশ হেনানের গ্রামাঞ্চলে।

একটি ক্ষেতের পাশে স্থাপন করা হয়েছে প্রায় ৩৭ মিটার উচ্চতার ওই ভাস্কর্যটি। ভাস্কর্যটিতে মাও সেতুং আড়াআড়িভাবে হাত বেঁধে বসে চিন্তা করছেন।

স্থানীয় কিছু উদ্যোক্তা ভাস্কর্যটিতে অর্থায়ন করেছেন। চীনা মুদ্রায় প্রায় ৩০ লক্ষ ইউয়ান বা ৪,৬০,০০০ মার্কিন ডলার ব্যয়ে এবং ৯ মাসের কঠিন পরিশ্রমের পর গত ডিসেম্বরে ভাস্কর্যটির নির্মাণ কাজ শেষ করা হয়।

এই বিপ্লবী নেতা ১৯৭৬ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৩ দশক চীন শাসন করেছেন। লক্ষ লক্ষ মানুষ হত্যার অভিযোগ থাকলেও মাও সেতুং চীনাদের নিকট অত্যন্ত জনপ্রিয়।

সূত্র: আলজাজিরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর