সর্বশেষ খবর

মুন্সীগঞ্জে টাইমবোমা সাদৃশ্য বোমা উদ্ধার

মুন্সীগঞ্জ সদর পৌরসভার ২নং ওয়ার্ডের মানিকপুর এলাকার রিকশার গ্যারেজ থেকে শক্তিশালী টাইমবোমা সাদৃশ্য বোমা উদ্ধার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে মানিকপুর এলাকার শাজাহানের গ্যারেজ থেকে একটি বিস্ফোরিত ও একটি তাজা বোমা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্যারেজ মালিক মো. শাজাহান (৩৪) আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানান, মালিক শাজাহান সকালে গ্যারেজ খুলে ভেতরে প্রবেশ করলে খাটের নিচে একটি কালো ব্যাগ দেখতে পায়। সে ব্যাগটি নিয়ে ময়লা ফেলার জায়গাতে ছুরে ফেলে দিতেই একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় তিনি আহত হন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর