সর্বশেষ খবর

৫ জানুয়ারির সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

দশম জাতীয় সংসদের দ্বিতীয় বর্ষপূতিতে ৫ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে।

এ বিষয়ে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সমাবেশে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিকে সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচি সফল করতেই এই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

স্বাধীন মত প্রকাশের জন্য ‘বিশেষ বিবেচনায়’ আওয়ামী লীগ ও বিএনপিকে নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কনফারেন্স রুমে সোমবার এক সাংবাদিক সম্মেলনে অনুমতির কথা ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি হবে। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর