সর্বশেষ খবর

গজারিয়ায় ডাকাতিকালে ৪ ডাকাত আটক

গজারিয়ার বাউশিয়া থেকে ডাকাতি করার সময় ৪ জন ডাকাতকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহ্নিয়া এলাকায় যাত্রীবাহি ট্রলারে ডাকাতি করার সময় এলাকাবাসির সহায়তায় চাঁর ডাকাতকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলো- মো: জয় হোসেন (১৮), জাহিদ মিয়া (১৯), সজিব (১৮), হরাব হোসেন(২০)। তারা সকলেই গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো: হেদায়েতুল ইসলাম ভূইঞা জানান, উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহ্নিয়া এলাকায় নদীপথে যাত্রীবাহি ট্রলারে ডাকাতি ডাকাতি হচ্ছে তথ্য পেয়ে এসআই দিদারুল আলমের নেত্রীত্যে পুলিশ পাঠালে এলাকাবাসির সহায়তায় চার ডাকাতকে আটক করে।

পরে তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল, ৫ হাজার টাকা ও দেশীও অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডাকাতির ঘটনায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর