সর্বশেষ খবর

দ্বিতীয় দিনেও মিশ্র প্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে উর্ধ্বমুখী প্রবণতায়। তবে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ সোমবার ডিএসইতে ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৩ কোটি টাকা বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৬ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, এমারেল্ড অয়েল, খুলনা পাওয়ার কোম্পানি, ইফাদ অটোস, কেডিএস এক্সসরিজ এবং বিবিএস।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির, দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর