সর্বশেষ খবর

এখানে বিনিয়োগের ভাল পরিবেশই আছে : ইনু

যারা দেশের টাকা চুরি করে, তারা সেগুলো বিদেশে নিয়ে গিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিদেশিদের আমরা বাংলাদেশে বিনিয়োগ করার কথা বললে তারা বলে, তোমাদের দেশে বিনিয়োগের এত সুযোগ থাকলে তোমাদের অনেকে বিদেশে বিনিয়োগ করে কেন? তখন আমি বলি, যারা দেশের টাকা চুরি করে, তারা বিদেশে নিয়ে গিয়ে সেগুলো দিয়ে ব্যবসা করছে। তোমরা আমাদের দেশে আসো, এখানে বিনিয়োগের ভাল পরিবেশই আছে।

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বাম্মা) ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত ‘কোয়ালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট পসিবিলিটি অফ আয়ুর্বেদিক মেডিসিন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।

অতি মুনাফার লোভে চুরি না করতে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি মুনাফার লোভে চুরি করবেন না।

আয়ুর্বেদিক, ইউনানী ও হোমিওর মতো বিকল্প চিকিৎসা ব্যবস্থায় উদ্যোগী হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ‘বিকল্প ওষুধ’ রপ্তানির জন্য প্রথমে দেশে এর প্রসার বাড়ানোর পক্ষে মত দেন ইনু।

বাম্মা সভাপতি সেলিম মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ রায়, হামদর্দ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক হাকিম ইউসুফ হারুন ভূইয়া, হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলমগীর মতিন, বাম্মা সহসভাপতি আবদুস সবুর খান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর