জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সংসারী। স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত। কিন্তু স্বামীটা কে? বিভিন্ন সময় বিভিন্নজনের সাথে শাবনূরের বিয়ের কথা ছড়িয়েছে। ২০১৩ সালে শাবনূর প্রথমবারের মতো স্বীকার করেন নিজের বিয়ের কথা। এরপরেও মিডিয়ার সামনে এসেছিলেন তিনি, নিজের শিশু সন্তান নিয়েও ক্যামেরার সামনে ছিলেন। শুধু সাথে ছিলেন না স্বামী। যাকে ঘিরে মিডিয়া কর্মী, ভক্তদের আগ্রহের শেষ ছিল না।
তবে এবার আর রাখঢাক নয়, স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন এই অভিনেত্রী পরিচয় করিয়ে দেন সবার সাথে। হ্যাঁ শুক্রবার ‘মান্না উৎসব ২০১৬’তে স্বামীসহ এসেছিলেন। পরে মঞ্চে রিয়াজ ও ফেরদৌসের সাথে মঞ্চে ওঠেন স্বামীকে পরিচয় করিয়ে দেবেন বলে… এরপরে সবার উদ্দেশ্যে বলেন, ‘কী, আমার জামাই পছন্দ হয় তো?…
উল্লেখ্য, শাবনূর ও অনীক মাহমুদ পারিবারিকভাবে ২০১২ সালের ২৮ ডিসেম্বর অস্ট্রেলিয়াতে বিয়ে করেন।

