সর্বশেষ খবর

শ্রদ্ধা কাপুর এবার ‘হাফ গার্লফ্রেন্ড’

নতুন বছরের শুরুটা বেশ ব্যস্ততার আভাস পেয়েছেন বলিউডের লাস্যময়ী শ্রদ্ধা কাপুর। কারণ এই মুহূর্তে তার পরিচয় হতে চলেছে ‘হাফ গার্লফ্রেন্ড’। এক শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতা রোমান্টিক একটি ছবিতে শ্রদ্ধার নাম ঘোষণা করেছেন।

বলিউডের হিট চলচ্চিত্র নির্মাতা মোহিত সুরির ‘আশিকি ২’ এবং ‘এক ভিলেন’ দিয়ে নিজের জানান দিয়েছেন। ‘হাফ গার্লফ্রেন্ড’ নামের নতুন একটি ছবির কাজে ব্যস্ত হয়ে পড়বেন নতুন বছরের শুরুতেই। থাকছেন শ্রদ্ধা কাপুর। বিপরীতে থাকছেন শ্রদ্ধার সাবেক প্রেমিক আদিত্য রয় কাপুর।

ছবিটি তৈরি হয়েছে চিত্ত ভগতের উপন্যাস থেকে। উপন্যাসের নামেই ছবির নামকরণ করা হয়েছে। এ ছবির মাধ্যমে মোহিতের তৃতীয় কোনো ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা। ছবিতে দিল্লির এক ধনী পরিবারের সন্তানের চরিত্রে দেখা যাবে তাকে।

এ ছবি নিয়ে দারুণ উত্তেজনায় আছেন শ্রদ্ধা। নিজের প্রতিভার আবারো জানান দেবেন বলে আশা সবার।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর