সর্বশেষ খবর

৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা বিএনপির

৫ জানুয়ারি বিতর্কিত জাতীয় নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে এবার ৫ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

একইসঙ্গে দেশের সব উপজেলা ও জেলা শহরেও সমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার দলটির নয়াপল্টান কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।

তিনি বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশে করার জন্য ইতিমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর