সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দিন যাচ্ছে, আর বাংলাদেশের চেহারা পাল্টে যাচ্ছে। শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শুক্রবার রাত ৯টায় সিংগাইর উপজেলার ভাকুম গ্রামে তিন দিনব্যাপী মধুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতি মন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে মধুর মেলার আয়োজক শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম, সহকারী পুলিশ সুপার আহসান কবির, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে মন্ত্রী ভাকুম গ্রামে ৫৫ মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
মমতাজ বেগমের বাবা মধু বয়াতির স্মরণে প্রতি বছরের ন্যায় এই মেলার আয়োজন করা হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নিরাভরন থিয়েটারের শিল্পীবৃন্দ। পরে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে বাউল ও পালা গান অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন অঞ্চলের শতশত মানুষ অংশ নেয়।

