গজারিয়ায় কাভার্ড ভ্যান চাপায় রিকশা চালক নিহত, আহত ৩

0
419


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস ¯ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক রিকশা চালক নিহত হয়েছে। এই ঘটনার গুরতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রিকশা চালকের নাম ফরিদ (৪৫)। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাজিম বাজার গ্রামের খোকা মিয়ার ছেলে বলে জানা গেছে। আহতরা হলো, মাছ ব্যবসায়ী রঞ্জিত(৫০), পরিমল(৫৮) ও কাভার্ড ভ্যান চালক মাইনউদ্দিন (৩৮)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) গজারিয়া উপজেলার পুরাচক গ্রামের বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী রঞ্জিত ও পরিমল মাছ বিক্রি শেষে দুপুর সাড়ে তিনটার দিকে রিকশা নিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামকগামী লেনে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে ধাক্কা দিয়ে রোড ডিভাইডারে উঠে গেলে রিকশাটি দুমড়ে মুচরে যায় এবং ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় রিকশার দুই যাত্রী এবং কাভার্ড ভ্যান চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.জাহিদুল ইসলাম বলেন, বিকাল পৌনে চারটার দিকে সড়ক দুর্ঘটনা আহত তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের সবার অবস্থাই আশংকা জনক। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দিয়েছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ এবং ঘাতক কাভার্ড ভ্যানটি বর্তমানে পুলিশ হেফাজতে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও দুর্ঘটনা কবলিত গাড়িটি রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।