৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

ইরানকে সঙ্গে নিয়ে পারমাণবিক ‘ধূলিকণা’ অপসারণ করব: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে থাকা (বি-২ বোমারু বিমান দ্বারা আঘাতপ্রাপ্ত) পারমাণবিক ‘ধূলিকণা’ খনন করে অপসারণ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ইসলামাবাদে নির্ধারিত বৈঠকের আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার প্রশাসনের অবস্থান তুলে ধরেন তিনি।

আজ বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার মালিকাধীন ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, এবং আমরা মনে করি দেশটিতে একটি ফলপ্রসূ ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে।’’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে গভীরে মাটির নিচে থাকা (বি-২ বোমারু বিমান দ্বারা আঘাতপ্রাপ্ত) পারমাণবিক ‘ধূলিকণা’ খনন করে অপসারণ করবে।’’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর