৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

সারা দেশে হামের টিকাদানের তারিখ পেছাল

সারা দেশে হামের টিকাদানের তারিখ পিছিয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩ মে নয়, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। ২ কোটি ১৯ লাখ টিকা পেয়েছে সরকার। আতঙ্কিত না হওয়ার অনুরোধ থাকবে।

এরআগে গত ৫ এপ্রিল দেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি ওই কথা জানান।

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর