সর্বশেষ খবর

মুন্সীগঞ্জ সদর থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি

শ্রীকান্ত দাস-

মুন্সীগঞ্জে সদর থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলের দিকে থানার অফিসার ইনচার্জ এম. সাইফুল আলম সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন সেরেস্তা পরিদর্শন করেন বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী। 

এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় পৌঁছালে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে হাউস অফ গার্ড সালাম জানান থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। 

পরে বিচারক থানার  সাধারণ ডাইরী, প্রাথমিক তথ্য বিবরণী বহি, ক্যাশ একাউন্টস রেজিস্টার, তদন্ত ব্যয় রেজিস্টার, সম্পত্তি রেজিস্টার, গ্রেফতারী পরোয়ানা রেজিস্টার, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা রেজিস্টার, অস্বাভাবিক মৃত্যু রেজিস্টার, ফৌ.কা.বি. ৫৪ ধারা রেজিস্টার, নন এফআইআর রেজিস্টার, এফ.এম. রেজিস্টার, খতিয়ান রেজিস্টার, তদন্তাধীন রেজিস্টার, সমন রেজিস্টার, অপরাধ পরিসংখ্যান, তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, নিবেদন ও  সাধারণ রেজিস্টার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম আদালতের সাক্ষীদের সঠিক সময়ে উপস্থাপন করা, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী হাজির করা ও সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের নির্দেশনা দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিত ছিলেন, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা: রহিমা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান সহ থানার কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ।

বিষয়টি নিশ্চিত করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর