নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও বিএনপির সাংগঠনিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭জুলাই) দুপুর ১২ টায় উপজেলার ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান অপু চাকলাদার।
মতবিনিময় সভায়টি জেলা বিএনপির সদস্য আমির হোসেন দোলনের সভাপতিত্বে ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা সঞ্চলনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম জহিরুল ইসলাম লেলিন, ঢালী ওয়াহিদ, পাপিয়া ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম মুরাদ, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক মনির শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা, বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নেতারা রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

