নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শাখার ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাতেমা তুল জান্নাত। বৃহস্পতিবার (১৯জুন) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি ড. মোঃ জাকির হোসেন, মো: গিয়াসউদ্দিন অভি, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ হোসেন লিটন, সহকারী অধ্যাপক ফারহানা মির্জা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুনতাসীর মাহফুজ ও মোঃ খালিদ।
একাডেমিক কো অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিন বাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে তাদের ছবিসহ সভাপতি, অধ্যক্ষ ও শিক্ষকদের পরামর্শ সম্বলিত ডায়েরি উপহার দেওয়া হয়।

