সর্বশেষ খবর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  আইন জীবী ফোরামের আলোচনা ও দোয়া 

নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২জুন) দুপুর দেড়টার দিকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সমিতির হলরুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা’র সভাপতিত্বে ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন মিয়া সরদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের জিপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও  জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো.মুজিবুর রহমান। শহর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন। আরোও বক্তব্য রাখেন, ব্যারিস্টার হাসান সাঈদ রছি, অ্যাডভোকেট হুমায়ুন কবির মিজি শাহীন, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট রফিকুল আমিন খান, জেলা যুব দলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ আহম্মেদ, ফোরামের সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রমুখ। এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর