মমিন বিশ্বাস
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিগঞ্জ আর্দশ আলিম মাদ্রাসার সহকারী সুপার মো: আবুল হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) বোর্ড বাজার গাজীপুর। ১১৬ তম ব্যাচ সুপার ও সহ- সুপারদের শিক্ষা প্রশাসন ও ব্যাবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে ৪৭ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে “ এ প্লাস” সহ সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মাওলানা মো: আবুল হাসান। ১ মার্চ ১৯৭৭ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়া কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে মাদ্রাসার শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মুন্সী কাদির পুর আলিম মাদ্রাসায় সহকারী মৌলবি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১ মার্চ ২০২৪ সালে মুন্সিগঞ্জ আদর্শ মাদ্রাসায় সহকারী সুপার হিসেবে যোগদান করেন তার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের মুন্সিগঞ্জ জেলার সভাপতি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি। তার মাদ্রাসার গভনিং বডি, অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা , ছাত্র-ছাত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন।

