নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির (প্রভাতি ও দিবা শাখার) অভিভাবকদের সাথে অধ্যক্ষ ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি (স্কুল শাখা) মো: হোসেন লিটন, শিক্ষক প্রতিনিধি মো: গিয়াসউদ্দিন অভি, অভিভাবকদের মধ্যে মতামত প্রদান করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, মোক্তাদীর, এডভোকেট সালমা রহমান প্রমুখ।
প্রতিষ্ঠানের একাডেমিক কো অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিন বাহার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব কর্তব্য ও প্রতিষ্ঠানের শিক্ষকদের ভূমিকা কি হওয়া উচিত এ বিষয়ে মতামত ব্যক্ত করেন।

