সর্বশেষ খবর

গজারিয়ায় নৌ-পথে আবারো চাঁদাবাজি

.মোয়াজ্জেম হোসেন জুয়েলঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত বোয়ালখালী নদীতে চলন্ত নৌযানে অবৈধ চাঁদা আদায় ফের সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজরা।
ফলে বালি,পাথর, কয়লা, ইট
ব্যবসায়ী ও নৌযান শ্রমিকরা রয়েছেন আতংকে।

গতকাল বুধবার নদীতে গিয়ে বিভিন্ন নৌযান মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়,চাঁদাবাজ চক্রটি ছোট ইঞ্জিন নৌকার সাহায্যে মাঝ নদীতে
চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করে লুটপাট করে নিয়ে যায় নৌযানে থাকা মূল্যবান জিনিসপত্র। এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে থাকে এসব চাঁদাবাজরা। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

সিলেট থেকে আসা পাথরবাহী নৌযানের চালক মোতালেব মিয়া বলেন, গত এক মাস ধরে নদীর এই অংশে দিনে রাত সমান তালে চাঁদাবাজি হচ্ছে। এখানকার নৌপথ অরক্ষিত। চাঁদা দিতে অস্বীকার করলে তারা অনেক চালক ও শ্রমিককে পিটিয়ে আহত করেছে।

মাঝনদীতে টাকা তোলার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার কাছে। তিনি বলেন এ নদীর এ অংশ আমাদের আওতায়
না। এরপরও আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর