সর্বশেষ খবর

গজারিয়ায় উপজেলার সকল গ্রামে এলাকাবাসীর নিজ উদ্যোগে লকডাউন

করোনাভাইরাসের বিস্তার রোধে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রতিটি গ্রাম লকডাউন ঘোষণা করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেল থেকে উপজেলার প্রতিটি গ্রামের সংযোগ সড়কগুলো বন্ধ করে দেন তারা।
স্থানীয়রা জানান, গ্রামের সচেতন মানুষ ও যুবসমাজ উঠান বৈঠক করে করোনাভাইরাস থেকে নিজেদের নিরাপদে রাখতে এই সিদ্ধান্ত নেন। এ ছাড়া গ্রামের চায়ের দোকানে আড্ডা না দেয়া ও অবাধে চলাফেরা না করারও সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসী।
বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান বলেন, সবাই মিলে সামাজিকভাবে আমাদের ইউনিয়নের বিভিন্ন গ্রাম লকডাউন ঘোষণা করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না।
এ দিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে উপজেলার বিভিন্ন হাটবাজারে অপ্রয়োজনে ঘোরাঘুরি করা ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর