সর্বশেষ খবর

ধৈর্য্য ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে -অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি আজ এক বিবৃতিতে বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট ভয়াবহ সংকটে ধৈর্য্য ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের পাশে রয়েছে এবং সংকট উত্তরণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে সরকার। এ ভাইরাসকে প্রতিরোধ করতে সরকারের প্রায় সব মন্ত্রণালয়কে যুক্ত করা হয়েছে। যেহেতু এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই সেহেতু এর আগ্রাসন থামিয়ে দেওয়ায় এমমাত্র সমাধান ।তাই এই ভাইরাসের বিস্তার রোধে সঙ্গনিরোধ বা হোম কোয়ারেন্টাইনে থাকাকে গুরুত্ব দিয়ে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ব মেনে চলে সেজন্য প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানো হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্বকারী সরকার। সরকার বিশ্বাস করে মানুষ বাঁচলে দেশ বাঁচবে, মানুষ বাঁচলে সবকিছু টিকে থাকবে। তাই বর্তমান সরকার করোনা প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চলিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সাধারণ ছুটির সময় সমাজের খেটে খাওয়া দিন মজুরদের অসুবিধার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী সর্বস্তরের সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ব্যাপক কর্ম-উদ্যোগ গ্রহণ করেছেন। প্রয়োজনীয় নিত্যপণ্য ও আর্থিক প্রণোদনা দুর্গতদের নিকট পৌঁছে দেয়া, দশ টাকা কেজি দরে চাল বিক্রি, টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় উপকরণ পৌঁছে যাচ্ছে।

তিনি আরো বলেন, খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের জন্য প্রণোদনা ঘোষণা করা হচ্ছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তরিতরকারী, শাকসবজি, ফলমূল, মাছ-মাংস-দুধ-পোলট্রিতেও বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। এর ফলে দেশে দুর্ভিক্ষ ও খাদ্য সঙ্কটেরও সম্ভাবনা নেই। সকলে ধৈর্য্য ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের স্বাস্থ্য বিভাগ নির্দেশিত বিধি-নিষেধ মেনে চলতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এই সংকট উত্তরণে আমরা সফল হবো ইনশাল্লাহ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর