সর্বশেষ খবর

গজারিয়ায় করোনা ভাইরাস সংক্রামনরোধে মোবাইল কোর্টে ১১০০০ টাকা জরিমানা আদায়

মোহাম্মদ জসিম উদ্দিনঃ
গজারিয়ায় করোনা ভাইরাস সংক্রামনরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার ভবেরচরের চারজন দোকানদারকে ৭৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আলিপুরা ও বৈদ্যেরগাও এলাকায় ছয়জন দোকানদারকে ৩৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং বাইরে বের হওয়ার কারণে দশজনকে সাজা প্রদান করে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের সাজা প্রদান করা হয়। পরবর্তীতে তাদেরকে নগদ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর