সর্বশেষ খবর

গজারিয়ায় হেলিকপ্টার থেকে করোনা প্রতিরোধী ওষুধ ছিটানোর গুজব

মোহাম্মদ জসিম উদ্দিনঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হেলিকপ্টার থেকে করোনা প্রতিরোধী ওষুধ ছিটানোর গুজব ছড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার একাধিক মসজিদের মাইকে এরকম গুজব ছড়ানোর অভিযোগ উঠে। আর এ গুজব প্রতিরোধে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী।

তিনি বলেন, দউপজেলার একাধিক এলাকার বিভিন্ন মসজিদের মাইকে একটি গুজব ছড়ানোর অভিযোগ পেয়েছি। যদিও আমি নিজ কানে সেটা শুনিনি। তবে অনেক ইউনিয়নের চেয়ারম্যানরা আমাকে ফোন করে জানিয়েছে যে, বিভিন্ন মসজিদের মাইকে তারা বলতে শুনেছেন যে সেনাবাহিনী হেলিকপ্টার থেকে এন্টি করোনা ওষুধ ছিটাবে।‘

তিনি আরো বলেন, এমন গুজবে কেউ যেন আতংকিত না হোন সেজন্য আমি ফেসবুকে একটি পোস্ট দেই। তবে, কোন কোন মসজিদ থেকে মাইকিং করা হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।‘ মসজিদের মাইক ব্যবহার করে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর