গজারিয়া (মুন্সীগঞ্জ)প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসীদের হামলায় সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.আলম নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
আজ (শনিবার) সকাল এগারোটায় ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া শাখার উদ্দ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকলীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সভাপতি জহির রায়হান, সহ-সভাপতি সুমন প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল শিকদার প্রমূখ।
সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা বি.আলম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ, গত বুধবার ভোরে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সড়ক পরিবহন শ্রমিকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.আলম। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।
এদিকে গতকাল (শুক্রবার) বিকেলে উপজেলার রসুলপুর গ্রামে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে।
গজারিয়ায় সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা বি.আলম হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

