মোহাম্মদ জসিম উদ্দিনঃ
গজারিয়ায় নিষিদ্ধ নোট গাইড বই জব্দ করার জন্য গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী
সকল লাইব্রেরীতে হানা দিয়েছেন। কিন্তু কোন লাইব্রেরীই খোলা ছিল না। সকল লাইব্রেরীয়ানরা দোকান বন্ধ করে পালিয়েছে। পরবর্তীতে ৩টি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পেয়েছে। ৩টি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমান করা হয়েছে ভোক্তা অধিকার আইনে।

