মোহাম্মদ জসিম উদ্দিন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেদ হক খান। সোমবার বেলা সাড়ে ১২টায় এই উদ্বোধন শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন দুদক কমিশনার। দুর্নীতি দমন কমিশন সমন্মিত জেলা কার্যালয়, ঢাকা- ২ এর আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এ সময় তিনি জানান দুদক কর্তৃক সততা স্টোরের মালামাল ক্রয় করার জন্য নগদ ২০ হাজার টাকা রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। তবে তিনি জানান এই ২০ হাজার টাকা কোন লাভ জনক কাজে ব্যবহার করা হবেনা। প্রধান শিক্ষক ওই টাকার বাজেটের মধ্যে সততা স্টোরের মালামাল ক্রয় করে সততা স্টোরটি স্বয়ং সম্পূর্ণ করবেন। মাস শেষে একজন সততা স্টোরের মালামাল ও ক্যাশটাকে ভালোভাবে হিসাব করে যদি ১৯, ৫০০ টাকা পায় তাহলে আমরা কিমনে করব? ছাত্র-ছাত্রীদের মাঝে এই প্রশ্ন রেখে তিনি তাহার সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তি ঘোষণা করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, গজারিয়া শাখার দুর্নীতি দমন কমিশনের সভাপতি তানেছ উদ্দিন আহম্মেদ, রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, গজারিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

