সর্বশেষ খবর

গজারিয়ায় সাব রেজিষ্ট্রার কার্যলয়ে এনআরবিসি ব্যাংক বুথ উদ্বোধন

মোহাম্মদ জসিম উদ্দিন:
গজারিয়া উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে এনআরবিসি ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ২ টার সময় এনআরবিসি ব্যাংকের বুথ উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় পরিদর্শক শেখ মো: আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের উপ সচিব এম মাসুম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ফিন্যান্স এনআরবিসি ব্যাংক সাফায়াত কবির কানন, জেলা রেজিস্টার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী, সহকারি কমিশনার (ভূমি) এস এম ইমাম রাজী টুলু ও সাব রেজিষ্টার মফিজুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলিল লেখক মোক্তার হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর