সর্বশেষ খবর

মুজিববর্ষে আধুনিক বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আগামী প্রজন্ম গড়ে তুলতে হবে – অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি

মোহাম্মদ জসিম উদ্দিন:
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আধুনিক বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আগামী প্রজন্ম গড়ে তুলতে হবে।

আজ ২ ফেব্রুয়ারি গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আজিমউদ্দিন ফরাজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার, বাবুল মোল্লা, সারোয়ার হোসেন, হান্নান খান, বজলুর রশিদ সরকার, হুমায়ুন কবির, সোহরাব হোসেন, আসিফ চৌধুরী অরেঞ্জ, আহমেদ রুবেল, মো. রাকিব হোসেন প্রমুখ।

?????????????

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের স্বপ্ন একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটি সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে আগামী প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হয়ে উঠতে হবে। শিক্ষা, দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও প্রগতিশীল মানসিকতায় সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে উঠলেই বাংলাদেশ তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

তিনি বলেন, ছাত্রছাত্রীরা দেশ ও জাতির সম্পদ; আজ ও আগামীর ভবিষ্যৎ। তাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের উপরই নির্ভর করে রাষ্ট্রের উন্নয়ন ও সাফল্য। তাই ছাত্রজীবন মানুষের জীবন গঠনের প্রস্তুতিকাল। এই সময়েই তাদেরকে জীবনের আদর্শ কাঠামো তৈরি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালন করতে পারে।

?????????????

তিনি বলেন, আমরা চাই, আমাদের আগামী প্রজন্ম নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি দায়িত্ববোধ, দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলুক। আগামী প্রজন্ম জ্ঞানে-দক্ষতায়-দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের তৈরি করুক। তারা আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে এবং বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলা করে দুনিয়ার সমানতালে একজন জ্ঞানী-সম্মানি মর্যাদাশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে।###

?????????????

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর