সর্বশেষ খবর

ভোলায় মহানবীকে কটাক্ষ কারীর ফাঁসির দাবিতে গজারিয়ায় প্রতিবাদ সভা

মোহাম্মদ জসিম উদ্দিন: বরিশালের ভোলার বোরহানউদ্দিনে মহানবীকে কটাক্ষ করে কুরুচিপূর্ণ মন্তব্যকারী হিন্দু যুবককের ফাঁসি ও গতকালের সহিংসতায় চারজন নিহত হবার ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবাদ সভা করেছে মুসল্লিরা।
সোমবার বিকাল চারটায় গজারিয়া উপজেলার আনারপুরায় অবস্থিত জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সভায় বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুকের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন , মুন্সীগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাধারণ স¤পাদক আলহাজ্ব খলিলুর রহমান, গজারিয়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া , গজারিয়া উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ স¤পাদক মুফতি আল-আমিন সরকার, মুফতি আব্দুর রহিম, মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী প্রমুখ।
ভোলার বোরহানউদ্দিনে গতকালের সহিংসতার ঘটনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, পুলিশ চাইলে গতকাল আরো আরো সহনশীল ভূমিকা পালন করতে পারতো সেক্ষেত্রে হতাহতের ঘটনাটা এড়ানো যেতো। বক্তরা আরো বলেন, বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থান চান তারা তবে সম্প্রতি তারা দেখছেন কতিপয় হিন্দু যুবক ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মহান আল্লাহ্ ও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবিও জানান তারা।####

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর