সর্বশেষ খবর

গজারিয়ায় পাঁচ বছরের শিশু বলৎকারকারী গ্রেফতার

মোহাম্মদ জসিম উদ্দিন:
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে ইব্রাহীমের পুত্র ইসমাইল (১৭) পাঁচ বছরের একটি কন্যা শিশুকে বলৎকার করেছে। রবিবার (১৯ মে) দুপুর ১টার সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বলৎকারী ইসমাইল (১৭) কে পুলিশ গ্রেফতার করেছে।
গজারিয়া থানার এস.আই মোস্তাফিজুর রহমান জানান, পাঁচ বছরের শিশু কন্যাকে বলৎকারের ঘটনার অভিযোগ পেয়ে বাড়ি থেকে ইসমাইল (১৭) কে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।###

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর