গজারিয়া(মুন্সীগঞ্জ) সংবাদদাতা:
বাড়ি ভাড়া বকেয়ার কারণে ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেয়ার জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের দত্তেরচর গ্রামের ধনু মিয়ার বসত ঘরে গত রোববার রাতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করেছে ভাড়াটিয়া মুন্নী বেগমের পক্ষের একদল সন্ত্রাসী। এসময় স্বর্ণের এক ভরি গহনা ও নগদ আট হাজার টাকা লুট করে শাহ আলম বাহিনী আহত করে পাঁচজনকে।
আক্রান্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার চরচাষী গ্রামের মুন্নী বেগম ধনু মিয়ার মেয়ের জামাই রিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। কয়েক মাসের ভাড়া বাকী পড়ায় মুন্নীকে বাড়ি থেকে বের করে দেয়ার জের ধরে রিপনের শ^শুর ধনু মিয়ার বাড়িতে হামলা লুটপাট করে মুন্নীর ভাই গজারিয়া উপজেলার চরচাষী গ্রামের আবদুস সালামের ছেলে শাহ আলম ও তাঁর সন্ত্রাসী বাহিনী এ সময় মাসুম, জীবন, সোনিয়া, জাহানারা ও রোজিনা আহত হয়।
ধনু মিয়া কন্যা সালমা জানান, আমরা অভিযোগ করতে থানায় যেতে হলে শাহ আলমের বাড়ির পাশের রাস্তায় যেতে হবে । শাহ আলম আমাদের রাস্তায় পেলে মারপিটের হুমকি দেয়ায় আমরা আতঙ্কে রয়েছি।
অভিযোগ বিষয়ে জানতে মুন্নী বেগমের ফোনে কথা বলতে চাইলে তিনি লাইন কেটে দেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।
জামাই বাড়ির ভাড়াটিয়ার শ্বশুর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

