মোহাম্মদ জসিম উদ্দিনঃ
গজারিয়া থানা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে গজারিয়া উপজেলার বালুয়াকান্দির মেঘনা ভিলেজের মার্কেট প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সভা ও ওপনে হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসফাক উজ্জামান। গজারিয়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মল হারুন অর রশিদের সভাপতিত্বে ও এস আই লিয়াকত আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখনে-বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, গজা্রিয়া তদন্ত ফাড়ীর ইনর্চাজ মোঃ আরশেদ আলী, গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদে, সহ-সভাপতি মোঃ আমরিুল ইসলাম নয়ন, গজারিয়া উপজেলা কিন্ডার গার্টেনের সভাপতি মোঃ ফজলুল হক নয়ন,
সভায় মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসফাক উজ্জামান বলনে, পুলিশের ওপনে হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর সঙ্গে আরো সম্পৃক্ত হতে জনগনের প্রতি আহ্বান জানান। মাদক ও জঙ্গি নির্মুলে পুলিশকে আরো তথ্য দিয়ে সহায়তা করতে জনগনের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ নাগরিক ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।###

